Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ। রাঙামাটিতে এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা ব্যবস্থা বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন বগুড়া এয়ারপোর্টে কার্গো বিমান নামানোর ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান! শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ; জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

  • Reporter Name
  • সময়: ১০:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৫ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে জমি বিক্রির নামে জাল দলিলের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীকে সর্বস্বান্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আবু তাহের রুবেল (৩২) এ বিষয়ে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখের ঘটনার প্রেক্ষিতে গোদাগাড়ী মডেল থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৭২) এবং সারাংপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ হযরত আলী মতি (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের রুবেল জমি কেনার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। বিবাদী আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী হযরত আলী মতি তাকে ২৭ কাঠা জমি বিক্রির প্রস্তাব দেন। জমিটি কেনার জন্য রুবেল নিজের মালিকানাধীন ১৩ কাঠার একটি বসতভিটা স্বল্প মূল্যে তড়িঘড়ি করে বিক্রি করে দেন।

পরবর্তীতে রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, যে জমিটি আনোয়ারুল ইসলাম নিজের বলে দাবি করেছিলেন, প্রকৃতপক্ষে সেই জমির মালিকানা তার নামে নেই। জাল কাগজের মাধ্যমে প্রতারণা করে রুবেলের নিকট থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই ছিল বিবাদীদের মূল উদ্দেশ্য।

ভুক্তভোগী রুবেল জানান, বিবাদীদের প্রতারণার কারণে তিনি তার আয়ের উৎস ও কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন। পাশাপাশি নিজের পৈতৃক ভিটা বিক্রি করে এখন তিনি নিঃস্ব প্রায়। জালিয়াতির বিষয়টি ধরে ফেলায় এবং প্রতিবাদ করায় বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি বিবাদীগণ আইন ও বিচার ব্যবস্থার প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

আমি একজন প্রবাসী। কষ্টার্জিত টাকায় একটু মাথা গোঁজার ঠাঁই করতে চেয়েছিলাম। কিন্তু জালিয়াতির খপ্পরে পড়ে আমি আজ ভিটেমাটি হারিয়ে দিশেহারা। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ চাই।

আরও পড়ুনঃ  মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১

ভুক্তভোগী রুবেল বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছেন। গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এলাকাবাসী এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে আর কোনো সাধারণ মানুষ বা প্রবাসী এভাবে প্রতারিত না হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি

মোঃ রবিউল ইসলাম মিনাল

Tag :
জনপ্রিয় নিউজ

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

সময়: ১০:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে জমি বিক্রির নামে জাল দলিলের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীকে সর্বস্বান্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আবু তাহের রুবেল (৩২) এ বিষয়ে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখের ঘটনার প্রেক্ষিতে গোদাগাড়ী মডেল থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৭২) এবং সারাংপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ হযরত আলী মতি (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের রুবেল জমি কেনার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। বিবাদী আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী হযরত আলী মতি তাকে ২৭ কাঠা জমি বিক্রির প্রস্তাব দেন। জমিটি কেনার জন্য রুবেল নিজের মালিকানাধীন ১৩ কাঠার একটি বসতভিটা স্বল্প মূল্যে তড়িঘড়ি করে বিক্রি করে দেন।

পরবর্তীতে রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, যে জমিটি আনোয়ারুল ইসলাম নিজের বলে দাবি করেছিলেন, প্রকৃতপক্ষে সেই জমির মালিকানা তার নামে নেই। জাল কাগজের মাধ্যমে প্রতারণা করে রুবেলের নিকট থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই ছিল বিবাদীদের মূল উদ্দেশ্য।

ভুক্তভোগী রুবেল জানান, বিবাদীদের প্রতারণার কারণে তিনি তার আয়ের উৎস ও কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন। পাশাপাশি নিজের পৈতৃক ভিটা বিক্রি করে এখন তিনি নিঃস্ব প্রায়। জালিয়াতির বিষয়টি ধরে ফেলায় এবং প্রতিবাদ করায় বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি বিবাদীগণ আইন ও বিচার ব্যবস্থার প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

আমি একজন প্রবাসী। কষ্টার্জিত টাকায় একটু মাথা গোঁজার ঠাঁই করতে চেয়েছিলাম। কিন্তু জালিয়াতির খপ্পরে পড়ে আমি আজ ভিটেমাটি হারিয়ে দিশেহারা। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ চাই।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা