Dhaka ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালগঞ্জে কারিতাস ELSRP প্রকল্পের উদ্যোগে ভেড়া বিতরণ করা হয়

  • Reporter Name
  • সময়: ০৫:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় ELSRP প্রকল্পের আওতায় উন্নয়ন সহযোগীদের মাঝে গবাদি প্রাণী সম্পদ (ভেড়া) বিতরণ উপলক্ষে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভেড়া পালন একটি লাভজনক। সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে অল্প পুঁজিতে অধিক লাভবান হওয়া সম্ভব। তিনি উন্নত পদ্ধতিতে মাচা তৈরি করে ভেড়া পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। মাচা পদ্ধতিতে ভেড়া পালন করলে ভেড়া রোগবালাই থেকে তুলনামূলক নিরাপদ থাকে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে এবং খাবারের অপচয় কম হয়। এতে উৎপাদন বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। তিনি আরও বলেন, কারিতাস বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ELSRP প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ এবং উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা দক্ষতার সাথে ভেড়া পালন করতে পারেন। সকলকে নিয়মিত টিকাদান, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং সঠিক পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন সাচনা ইউনিয়নের ইউপি সদস্য জনাব মোঃ তারা মিয়া। তিনি তাঁর বক্তব্যে কারিতাস বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এ ধরনের প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি উপকারভোগীদের দায়িত্বশীলভাবে ভেড়া লালন-পালন করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আরও অনেকে উপকৃত হতে পারেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন FF জামিল হোসেন। সহযোগিতায় ছিলেন FF সমরাজ মিয়া, রাকিব হাসান, আমীর হোসেন হৃদয়, কল্যাণ ব্রত তালুকদার, পলাশ দাস, অশ্বিনী কুমার রায়, উপেন্দ্রনাথ রায়, নিশা রানী দাস,সহ বিভিন্ন গ্রামের কারিতাস বাংলাদেশ-এর ELSRP প্রকল্পের সদস্যবৃন্দ। শেষে উপকারভোগীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা কারিতাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

জামালগঞ্জে কারিতাস ELSRP প্রকল্পের উদ্যোগে ভেড়া বিতরণ করা হয়

সময়: ০৫:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬