Dhaka ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩ জন নিখোঁজ

  • Reporter Name
  • সময়: ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ উপজেলা-এর ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশে পাঠানোর প্রলোভনে তিনজন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজরা হলেন—রেহেনা বেগম (৩৮), রাবিয়া বাসরী (১৬) এবং মোহাম্মদ আব্দুল্লাহ (১৪)। পরিবার সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ আলম তাদের মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখান। পরে আব্দুল রহমান নামের এক ব্যক্তি তাদের নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।স্বজনদের দাবি, নির্দিষ্ট সময়ে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে নেওয়ার পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।নিখোঁজদের পরিবার জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার বাসিন্দা হামিদ খানকে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। তাদের পুরাতন ঠিকানা শাহপরীর দ্বীপ উত্তর পাড়ায় বলেও জানা গেছে।স্বজনরা দ্রুত নিখোঁজদের সন্ধান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা হামিদ খানকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করেছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩ জন নিখোঁজ

সময়: ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ উপজেলা-এর ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশে পাঠানোর প্রলোভনে তিনজন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজরা হলেন—রেহেনা বেগম (৩৮), রাবিয়া বাসরী (১৬) এবং মোহাম্মদ আব্দুল্লাহ (১৪)। পরিবার সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ আলম তাদের মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখান। পরে আব্দুল রহমান নামের এক ব্যক্তি তাদের নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।স্বজনদের দাবি, নির্দিষ্ট সময়ে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে নেওয়ার পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।নিখোঁজদের পরিবার জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার বাসিন্দা হামিদ খানকে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। তাদের পুরাতন ঠিকানা শাহপরীর দ্বীপ উত্তর পাড়ায় বলেও জানা গেছে।স্বজনরা দ্রুত নিখোঁজদের সন্ধান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা হামিদ খানকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করেছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার