Dhaka ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঢাকাকে বাসযোগ্য করতে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

  • Reporter Name
  • সময়: ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪৯ Time View

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অভিজ্ঞ এসব নাগরিককে রাষ্ট্রীয়ভাবে এ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় তাঁদের এ উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, ঢাকা পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

শাহে আলম বলেন, কমিটি গঠনের পর থেকে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা

প্রতিমন্ত্রী জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি পৃথক উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি আবাসনের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। শাহে আলম বলেন, সরকারি কোয়ার্টারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

তিনি বলেন, অন্য সরকারগুলোর মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিতে চায় না বর্তমান সরকার। বরং ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেই কাজ করছে সরকার।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

ঢাকাকে বাসযোগ্য করতে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

সময়: ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অভিজ্ঞ এসব নাগরিককে রাষ্ট্রীয়ভাবে এ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় তাঁদের এ উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, ঢাকা পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

শাহে আলম বলেন, কমিটি গঠনের পর থেকে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা

প্রতিমন্ত্রী জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি পৃথক উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি আবাসনের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। শাহে আলম বলেন, সরকারি কোয়ার্টারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

তিনি বলেন, অন্য সরকারগুলোর মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিতে চায় না বর্তমান সরকার। বরং ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেই কাজ করছে সরকার।

আরও পড়ুনঃ  চাকরির বাজারে টিকতে দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি