Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে ইজারা নিয়েও ফাজিলপুর খেয়াঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮ Time View

আমির হোসাইন,
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর খেয়াঘাট জেলা পরিষদ থেকে বৈধভাবে ইজারা নেওয়ার পরও ঘাটটির সম্পূর্ণ দখল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইজারাদার রেজুয়ান করিম। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন।

ইজারাদারের অভিযোগ, জেলা পরিষদের ইজারা নীতিমালা অনুযায়ী কোনো ইজারাকৃত ঘাটের উজানে এক মাইল এবং ভাটিতে এক মাইলের মধ্যে নতুন কোনো খেয়াঘাট স্থাপন করা যায় না। কিন্তু বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ইজারার দাবি করে মাহতাবপুর এলাকায় একটি পৃথক খেয়াঘাট পরিচালনা করা হচ্ছে। ওই ঘাটে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করায় ফাজিলপুর খেয়াঘাটের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে তিনি অভিযোগ করেন।

রেজুয়ান করিম আরও অভিযোগ করেন, মাহতাবপুর ঘাটটি ফাজিলপুর খেয়াঘাটের সীমানার মধ্যে হওয়ায় সেখানে টোল আদায় বন্ধের অনুরোধ করলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাকে হুমকি-ধমকি দেয় এবং আক্রমণের চেষ্টা করে।

পরে তিনি জেলা পরিষদে অভিযোগ করলে পরিষদের সার্ভেয়ার মো. এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে ফাজিলপুর খেয়াঘাটের সীমানা নির্ধারণ করেন এবং লাল নিশান টাঙিয়ে দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের ওই ঘাট থেকে টোল আদায় বন্ধ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, ওই নির্দেশনা উপেক্ষা করে এখনো মাহতাবপুর ঘাটে টোল আদায় অব্যাহত রয়েছে।

অন্যদিকে মাহতাবপুর ঘাটের ইজারাদার আরশাদুল হকের নিয়োজিত টোল আদায়কারীরা দাবি করেন, তারা বালিজুড়ি ইউনিয়ন পরিষদ থেকে বৈধভাবে ইজারা নিয়ে ঘাট পরিচালনা করছেন।

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মো. এরশাদুল হক বলেন, “নীতিমালা অনুযায়ী ইজারাকৃত কোনো ঘাটের উজান ও ভাটির নির্ধারিত সীমার মধ্যে নতুন ঘাট স্থাপনের সুযোগ নেই। আমি ফাজিলপুর ঘাটের সীমানা নির্ধারণ করে দিয়েছি। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, “মাহতাবপুর ঘাটটি প্রায় ১০০ বছর ধরে ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেওয়া হয়ে আসছে। এর মধ্যে দুই বছর জেলা পরিষদ ঘাটটি ইজারা দিয়েছিল। বর্তমানে আবার ইউনিয়ন পরিষদ থেকেই ঘাটটির ইজারা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা

তাহিরপুরে ইজারা নিয়েও ফাজিলপুর খেয়াঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ

সময়: ১২:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আমির হোসাইন,
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর খেয়াঘাট জেলা পরিষদ থেকে বৈধভাবে ইজারা নেওয়ার পরও ঘাটটির সম্পূর্ণ দখল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইজারাদার রেজুয়ান করিম। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন।

ইজারাদারের অভিযোগ, জেলা পরিষদের ইজারা নীতিমালা অনুযায়ী কোনো ইজারাকৃত ঘাটের উজানে এক মাইল এবং ভাটিতে এক মাইলের মধ্যে নতুন কোনো খেয়াঘাট স্থাপন করা যায় না। কিন্তু বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ইজারার দাবি করে মাহতাবপুর এলাকায় একটি পৃথক খেয়াঘাট পরিচালনা করা হচ্ছে। ওই ঘাটে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করায় ফাজিলপুর খেয়াঘাটের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে তিনি অভিযোগ করেন।

রেজুয়ান করিম আরও অভিযোগ করেন, মাহতাবপুর ঘাটটি ফাজিলপুর খেয়াঘাটের সীমানার মধ্যে হওয়ায় সেখানে টোল আদায় বন্ধের অনুরোধ করলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাকে হুমকি-ধমকি দেয় এবং আক্রমণের চেষ্টা করে।

পরে তিনি জেলা পরিষদে অভিযোগ করলে পরিষদের সার্ভেয়ার মো. এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে ফাজিলপুর খেয়াঘাটের সীমানা নির্ধারণ করেন এবং লাল নিশান টাঙিয়ে দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের ওই ঘাট থেকে টোল আদায় বন্ধ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, ওই নির্দেশনা উপেক্ষা করে এখনো মাহতাবপুর ঘাটে টোল আদায় অব্যাহত রয়েছে।

অন্যদিকে মাহতাবপুর ঘাটের ইজারাদার আরশাদুল হকের নিয়োজিত টোল আদায়কারীরা দাবি করেন, তারা বালিজুড়ি ইউনিয়ন পরিষদ থেকে বৈধভাবে ইজারা নিয়ে ঘাট পরিচালনা করছেন।

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মো. এরশাদুল হক বলেন, “নীতিমালা অনুযায়ী ইজারাকৃত কোনো ঘাটের উজান ও ভাটির নির্ধারিত সীমার মধ্যে নতুন ঘাট স্থাপনের সুযোগ নেই। আমি ফাজিলপুর ঘাটের সীমানা নির্ধারণ করে দিয়েছি। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, “মাহতাবপুর ঘাটটি প্রায় ১০০ বছর ধরে ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেওয়া হয়ে আসছে। এর মধ্যে দুই বছর জেলা পরিষদ ঘাটটি ইজারা দিয়েছিল। বর্তমানে আবার ইউনিয়ন পরিষদ থেকেই ঘাটটির ইজারা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  ট্রফি না জিতেও ইতিহাস এমবাপ্পের, মেসিকে ছাড়িয়ে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট