Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার ডিমলায় অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫২ Time View

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ক্যাডার আল আমীনের বিরুদ্ধে।

শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালহাটি পয়েন্টে ছাত্রলীগ নেতা-কর্মী আল আমীনের নেতৃত্বে ৭-৮ জনের একটি চক্র একই ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাহফুজকে জাঙ্গালহাটি পয়েন্টের রাজ্জাক মিয়ার দোকানে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

ব্যবসায়ী মাহফুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের মূলহোতা আল-আমীন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহত মাহফুজ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ক্যাডার আল-আমীন গত এক সপ্তাহ ধরে ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না পারায় তাঁকে হত্যার হুমকি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

সময়: ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬