Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

  • Reporter Name
  • সময়: ০৮:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৫৬ Time View

চট্টগ্রাম: তীব্র গরমে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বস্তি দিতে পানি বিতরণ কর্মসূচি পালন করেছে সিটিজেনস্ ফোরাম, চট্টগ্রাম।

শনিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্স স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মো মসিউল আলম স্বপন ও সাধারণ সম্পাদক ডা. মো. আবু নাছেরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন।

কর্মসূচিতে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষা শেষে বের হওয়া শিক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।

সভাপতি মো মসিউল আলম স্বপন বলেন, “প্রচণ্ড গরমে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক কষ্টে সময় পার করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এই পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হলো—সামান্য উদ্যোগের মাধ্যমে হলেও মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সহমর্মিতার সংস্কৃতি গড়ে তোলা।”

সাধারণ সম্পাদক ডা. মো. আবু নাছের বলেন, “এই কর্মসূচি শুধু একটি সাময়িক সহায়তা নয়, বরং একটি সচেতনতা তৈরি করার প্রয়াস। আমরা চাই, সিটিজেনস্ ফোরামের প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি নিজ নিজ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করুক, যাতে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়।”

আয়োজকরা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তীব্র তাপদাহে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করাই ছিল মূল লক্ষ্য। পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ আরও জানান, শুধু মহানগর পর্যায়েই নয়, থানা ও ওয়ার্ড কমিটিগুলোকেও নিজ নিজ এলাকায় একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে, যাতে বৃহত্তর পরিসরে সাধারণ মানুষ উপকৃত হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নাগরিক দায়িত্ববোধ জোরদার করবে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

সময়: ০৮:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬