
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ও কুষ্টিয়া সদর উপজেলার বাস্তবায়নে তিন দিন ব্যাপী এ অনুষ্ঠান
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ২১, ২২ সেপ্টেম্বর চলমান এ অনুষ্ঠান আগামী ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
কুষ্টিয়া সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীরা এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সর্বমোট ৫ টি ক্যাটাগরিতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাটাগরিগুলো হলো-
নজরুল সংগীত, কবিতা আবৃত্তি-একক অভিনয়, চিত্রাংকন, নৃত্য ও রচনা প্রতিযোগিতা। প্রত্যেকটি ক্যাটাগরিতেই অন্তত: ৩ জন করে বিচারক দায়িত্ব পালন করছেন।
এখানে তিন দিনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হারুন অর রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, জেলা জাসাসের আহবায়ক আরেফিন পাপ্পু, কুষ্টিয়া জর্জ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
Reporter Name 
























