Dhaka ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

  • Reporter Name
  • সময়: ১১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০১ Time View

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান নিট পেনশনের পরিমাণ বিবেচনায় ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানো হবে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। যাঁদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাঁদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৬০ শতাংশ পেনশন বাড়বে। অন্যদিকে, ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ।

তবে পেনশন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, বিদ্যমান নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত হলে সর্বোচ্চ পেনশন হবে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে সর্বোচ্চ ৩৫ হাজার, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হলে ৪৯ হাজার এবং ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হলে ৬২ হাজার টাকা পাওয়া যাবে। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।

আরও পড়ুনঃ  কাশিত সংবাদের প্রতিবাদ

একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তাঁর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।

এ ছাড়া যেসব বিদ্যমান পেনশনভোগী মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পান, তাঁরা ১ জুলাই ২০২৭ তারিখে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর না হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন।

অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যেসব সরকারি কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা তার পরও চলমান রয়েছে, তাঁরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন-ভাতা পাবেন। তবে ছুটি শেষ হওয়ার পর তাঁদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

অন্যদিকে, যেসব কর্মচারী ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাঁদের বেতন-ভাতা নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে নিট পেনশন ও আনুতোষিকও একই বেতনস্কেলের বিধান অনুসারে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে ল্যাম্পগ্র্যান্টের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কর্মচারীর চাকরি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর ১ জুলাই অবসর-উত্তর ছুটি শুরু হলে তিনি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট দেওয়া হবে।

অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

সময়: ১১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬