মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের সভাপতি মোজাম্মেল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহযোগী অধ্যাপক ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ মোহাম্মদ শাহীন মিয়া, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব এবং বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম দস্তগীর।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টি অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা বৃত্তি তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কলেজের সিনিয়র প্রভাষক বাকির আহাম্মেদ হামিম ও প্রভাষক গোলাম কিবরিয়া।
Reporter Name 



























