Dhaka ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর ব্রুকলিন এলাকার ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউয়ে অবস্থিত “আমরা মুজিব যুক্তরাষ্ট্র”-এর হলরুমে ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় এ সভার আয়োজন করা হয়। খবর: আইবিএননিউজ।

ব্রুকলিনের সুপরিচিত কমিউনিটি লিডার এম এ হাসেম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মূলধারার রাজনীতিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাব-এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ৪০তম ফোবানার চিফ পেট্রন শফিকুল আলম।

এছাড়া বক্তব্য দেন নিউইয়র্কে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ-এর ভাইস চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক নূরুল আলম বাবু, সদস্য সচিব মনজুর কাদের, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রেফায়েত চৌধুরী, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সমন্বয়কারী শিবলী সাদেক এবং সাংগঠনিক নেতা আবু সাঈদ রতনসহ বিভিন্ন নেতা-কর্মী।

জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া-এর সাবলীল উপস্থাপনায় আয়োজিত এ টাউন হল সভায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে উৎসর্গ করা। এ সময় পূর্ণাঙ্গ কমিটি গঠন, সার্বিক পরিকল্পনা গ্রহণ এবং সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এবারের ফোবানা সম্মেলন হবে ব্যাপক অংশগ্রহণমূলক এবং সকল প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সম্মেলনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য, নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হবে।

এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতার আসর, বিভিন্ন বিষয়ে সেমিনার এবং মিলনমেলার আয়োজন থাকবে, যেখানে নতুনভাবে সকল প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকার, সাহিত্য, সাংবাদিকতা ও শিল্প-সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভা শুরুর আগে মহান মে দিবস, ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান মুক্তিযুদ্ধের শহীদ, নির্যাতিত নারী-শিশু, ১৫ আগস্টের শহীদ, ৩ নভেম্বর জেলহত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Tag :

শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত

সময়: ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬