
বাদশা সেকেন্দার ভূট্টু,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জোট প্রার্থীর নির্বাচনী গনসংযোগ করেছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
০৮ ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৪.০০ টায় ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির খেজুর গাছ প্রতীকের সমর্থকরা ডিমলা উপজেলা জমিয়েত উলামায়ে বাংলাদেশ, সভাপতি মাওঃ দেলোয়ার হোসেন আনসারীর নেতৃত্বে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা বলেন, এই মুহুর্তে দেশ এবং বিএনপি-জমিয়েত জোটের স্বার্থে সব কিছুর উর্ধ্ধে থেকে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির খেজুর গাছ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গনসংযোগ অনুষ্ঠানে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই আসনে খেজুর গাছ প্রতীক দিয়েছেন আমি আপনাদের সন্তান এই এলাকার মানুষ।
তাই আপনারা দলবল নির্বিশেষে আগামী ১২ তারিখে খেজুরগাছ প্রতীককে বিজয়ী করে আমাকে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনে জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়েত উলামায়ে বাংলাদেশ এর মহাসচিব। তিনি নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন।
Reporter Name 























