
সাংবাদিক মোছাঃ নাছিমা খাতুন সুলতানাঃ
নেত্রকোনা জেলার সদর উপজেলা ৬ নং লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত রুজালীর ছেলে মোঃ দুলাল মিয়া সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের তারেই ভাই মোঃ বাবুল মিয়া সহিত।এর জের ধরে গত ১৪/৭/২৬ ইং তারিখ দুপুর প্রায় ২টার দিকে মারামারি হয়। এসময় দুলাল মিয়া স্ত্রী ও তার মেয়ে আহত হয়। আহত মহিলাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্মরত ডাঃ রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুলাল মিয়া এর মেয়ে জামাই মোঃ মাহেনুর বাদী হয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ বাবুল মিয়া সহ ৪ জন কে আসামী করে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই ঘটনার স্থান পরিদর্শন করেন। এই খবর শুনে আসামী গণ ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদী ও সাক্ষীদেরকে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। এই পুরো গ্রাম জুড়ে আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রামবাসী কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে উভয় ভাই এর মধ্যে জমি জমা নিয়া বিরুদ্ধে চলেছে এই নিয়ে কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক বসলেও বিষয়টি সুরাহা হয়নি। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারবর্গ লোকজন।
Reporter Name 






















