Dhaka ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

” পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা “

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

 

অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়। নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন, সংশয়, জল্পনা -কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার

” পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা “

সময়: ০৯:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

 

অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়। নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন, সংশয়, জল্পনা -কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা