Dhaka ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

  • Reporter Name
  • সময়: ০৯:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫১টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রং করা ও সাজসজ্জার কাজ। দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর ও কারিগরেরা। পাশাপাশি মণ্ডপে প্যান্ডেল, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।

শনিবার মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হওয়ায় পূজামণ্ডপগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, কোথাও প্রতিমায় রং করা হচ্ছে, কোথাও চলছে অলংকার ও পোশাক দিয়ে সাজানোর কাজ। আবার কোনো কোনো মণ্ডপে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার প্রস্তুতি চলছে। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও অসুরের প্রতিমা। প্রতিমার মুখাবয়ব ও অলংকারে রঙের কাজ শেষ করতে ব্যস্ত কারিগরেরা।

প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে নানা প্রস্তুতি নিচ্ছেন পূজার আয়োজকেরা। মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ চলছে পুরোদমে। পূজার দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাস জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ১৫১টি মণ্ডপে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাইকগাছা পৌরসভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৭টি, কপিলমুনি ইউনিয়নে ১৮টি, লতা ইউনিয়নে ১২টি, দেলুটি ইউনিয়নে ১৩টি, সোলাদানা ইউনিয়নে ১২টি, লস্কর ইউনিয়নে ১৯টি, গদাইপুর ইউনিয়নে ৭টি, রাড়ুলী ইউনিয়নে ২০টি, চাঁদখালী ইউনিয়নে ১৫টি এবং গড়ইখালী ইউনিয়নে ১২টি মণ্ডপ রয়েছে।

আরও পড়ুনঃ  পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা

মণ্ডপের সংখ্যা বিবেচনায় রাড়ুলী ইউনিয়নে সবচেয়ে বেশি ২০টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া লস্কর ইউনিয়নে ১৯টি এবং কপিলমুনি ইউনিয়নে ১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল বলেন, এ বছর সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা করছেন তাঁরা। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারিভাবে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

দুর্গাপূজাকে কেন্দ্র করে পাইকগাছার বিভিন্ন এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমা সাজানো ও মণ্ডপের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে পূজার আনুষ্ঠানিকতা ঘিরে ব্যস্ততা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

সময়: ০৯:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫১টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রং করা ও সাজসজ্জার কাজ। দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর ও কারিগরেরা। পাশাপাশি মণ্ডপে প্যান্ডেল, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।

শনিবার মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হওয়ায় পূজামণ্ডপগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, কোথাও প্রতিমায় রং করা হচ্ছে, কোথাও চলছে অলংকার ও পোশাক দিয়ে সাজানোর কাজ। আবার কোনো কোনো মণ্ডপে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার প্রস্তুতি চলছে। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও অসুরের প্রতিমা। প্রতিমার মুখাবয়ব ও অলংকারে রঙের কাজ শেষ করতে ব্যস্ত কারিগরেরা।

প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে নানা প্রস্তুতি নিচ্ছেন পূজার আয়োজকেরা। মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ চলছে পুরোদমে। পূজার দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাস জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ১৫১টি মণ্ডপে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাইকগাছা পৌরসভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৭টি, কপিলমুনি ইউনিয়নে ১৮টি, লতা ইউনিয়নে ১২টি, দেলুটি ইউনিয়নে ১৩টি, সোলাদানা ইউনিয়নে ১২টি, লস্কর ইউনিয়নে ১৯টি, গদাইপুর ইউনিয়নে ৭টি, রাড়ুলী ইউনিয়নে ২০টি, চাঁদখালী ইউনিয়নে ১৫টি এবং গড়ইখালী ইউনিয়নে ১২টি মণ্ডপ রয়েছে।

আরও পড়ুনঃ  রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত