শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার (১০ ও ১১ অক্টোবর) কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রক্রিয়া আরও কার্যকর করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Reporter Name 






















