Dhaka ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে পুলিশ হেফাজতে কৃপেশ রায় সিএমপিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রবারণা পূর্ণিমা উদযাপনে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান

  • Reporter Name
  • সময়: ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১১ Time View

ওসমান গণি, বান্দরবান প্রতিনিধি

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন, পূজা উদযাপন কমিটি এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।

অনুষ্ঠানে বিভিন্ন ছোট-বড় বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা প্রদানের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে এ ধরনের সহায়তা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সহাবস্থান ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: ওসমান গণি, বান্দরবান প্রতিনিধি

আরও পড়ুনঃ  "পিঁপড়ে ও হাতির যুদ্ধ" গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন "বাবুই" বেস্ট সেলার অ্যাওয়ার্ড
Tag :
জনপ্রিয় নিউজ

মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ

প্রবারণা পূর্ণিমা উদযাপনে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান

সময়: ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬