Dhaka ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩৫ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুল মোড় সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারমাথা ধামকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল্লাহ আল রাহাত মামুনকে গ্রেপ্তার করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি মাঝারি আকারের স্পিকার বক্স তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি পুটলি উদ্ধার করা হয়। প্রতিটি পুটলিতে ১০টি করে মোট ২০টি ছোট এয়ারটাইট প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, বগুড়া মহানগরের চারমাথা ভবেরবাজার এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে আরও ইয়াবা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি ড্রয়ার থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল রাহাত মামুনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  রোটারি ক্লাবের উদ্যোগে ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সময়: ১১:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুল মোড় সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারমাথা ধামকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল্লাহ আল রাহাত মামুনকে গ্রেপ্তার করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি মাঝারি আকারের স্পিকার বক্স তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি পুটলি উদ্ধার করা হয়। প্রতিটি পুটলিতে ১০টি করে মোট ২০টি ছোট এয়ারটাইট প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, বগুড়া মহানগরের চারমাথা ভবেরবাজার এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে আরও ইয়াবা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি ড্রয়ার থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল রাহাত মামুনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন