
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
সভাপতি-জিয়া তালুকদার,সাধারণ সম্পাদক-আতিকুর রহমান,ট্রেজারার-মোহাম্মদ মোস্তফা।বার্মিংহাম মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাকর্মীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডস এর কার্যকরী পরিষদ ২০২৫-২০২৭ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি জিয়া তালুকদার , সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং ট্রেজারার হিসেবে মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন। ১৯শে এপ্রিল ২০২৬,রবিবার সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যকরী পরিষদের এ নির্বাচন সম্পন্ন হয়।খবর আইবিএননিউজ ।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা খুব শীঘ্রই আহবায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার মিলে প্রকাশ করবে।
বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডস (বিপিসি)-এর কার্যক্রমকে জোরদার করতে অঙ্গিকার ব্যক্ত করে কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যগণ সংগঠনের অতীত ঐতিহ্য বজায় রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব এবং সংবাদকর্মীদের মানোন্নয়ন ও মর্যাদা সমুন্নত রাখতে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ ওয়াহিদ দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহমেদ কমিটির সদস্য সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ নাদির আহমদ, রায়হান তালুকদার, বদরুল আলম, জিয়া তালুকদার, আতিকুর রহমান, গোলাম মোস্তফা লিমন,নোমান রাজা, এনাম আহমেদ, মোছলেহ উদ্দিন, আশফাক জুনেদ, অলি ওয়াদুদ প্রমুখ। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ছড়াকার শফিকুর রহমান শাজাহান।
Reporter Name 
























