Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমাকে পালটা জবাব অভিজিতের

  • Reporter Name
  • সময়: ১০:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের সাম্প্রতিক আন্দোলনের তুলনা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার তসলিমার মন্তব্যের প্রতিক্রিয়ায় সিজেপি নেতা দীপকে বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার উদ্দেশ্যে। তিনি বলেন, ‘আমরা আলাদা।’

এর আগে রোববার এক মন্তব্যে তসলিমা নাসরিন ভারতের সিজেপির আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তুলনা করেছিলেন। তিনি বলেন, ভারতের সিজেপির আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতেন না, তবে একটি ভিডিও দেখে তার বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে।

তসলিমা বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষ্য, প্রথমে মনে হয়েছিল শিক্ষার্থীরা শুধু কোটা সংস্কারের দাবি জানাচ্ছে, কিন্তু পরে আন্দোলনের পেছনে অন্য শক্তির ভূমিকা দেখা গেছে।

তসলিমার মন্তব্যের জবাবে অভিজিত দীপকে বলেন, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব আরও বেড়েছে। তিনি জানান, শিগগিরই দলটির সাংগঠনিক পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে সিজেপি। পরে এতে আরও শিক্ষার্থী যুক্ত হয়। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলন কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমাকে পালটা জবাব অভিজিতের

সময়: ১০:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬