Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

  • Reporter Name
  • সময়: ১২:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৬ Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে স্থাপন করা হয়েছে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে ছোট একটি দোকান সাজানো হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়েছে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে দোকানটিতে কোনো বিক্রেতা নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা জানান, এটি সাধারণ কোনো দোকান নয়; বরং শিক্ষার্থীদের জন্য সততা ও দায়িত্ববোধের চর্চার একটি ব্যতিক্রমী উদ্যোগ। কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় পণ্য নেওয়ার পর তার মূল্য নির্ধারিত রেজিস্টারে লিখে রাখবে এবং নির্ধারিত টাকা একটি বয়ামে জমা দেবে।

তিনি বলেন, দোকানে কোনো বিক্রেতা না থাকলেও শিক্ষার্থীরা যেন স্বেচ্ছায় পণ্যের মূল্য পরিশোধ করে—এমন অভ্যাস গড়ে তোলাই ‘সততা স্টোর’-এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার শিক্ষা লাভ করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা

বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

সময়: ১২:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে স্থাপন করা হয়েছে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে ছোট একটি দোকান সাজানো হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়েছে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে দোকানটিতে কোনো বিক্রেতা নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা জানান, এটি সাধারণ কোনো দোকান নয়; বরং শিক্ষার্থীদের জন্য সততা ও দায়িত্ববোধের চর্চার একটি ব্যতিক্রমী উদ্যোগ। কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় পণ্য নেওয়ার পর তার মূল্য নির্ধারিত রেজিস্টারে লিখে রাখবে এবং নির্ধারিত টাকা একটি বয়ামে জমা দেবে।

তিনি বলেন, দোকানে কোনো বিক্রেতা না থাকলেও শিক্ষার্থীরা যেন স্বেচ্ছায় পণ্যের মূল্য পরিশোধ করে—এমন অভ্যাস গড়ে তোলাই ‘সততা স্টোর’-এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার শিক্ষা লাভ করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিদেশে চিকিৎসা নয়, দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী