Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিয়ের গুঞ্জনে হানিয়ার রহস্যময় জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

  • Reporter Name
  • সময়: ১০:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৬০ Time View

আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে হতে পারে—এমন গুঞ্জনে সরগরম দেশটির বিনোদন অঙ্গন। কয়েক দিন ধরে চলা এই আলোচনা নিয়ে এবার মুখ খুলেছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার না করে রসিক মন্তব্যে কৌতূহল আরও বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।

ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

সাবা কামারের বিয়ে নিয়েও গুঞ্জন

একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের সম্ভাব্য বিয়ে নিয়েও আলোচনা করেন মাহাদ। এর আগে বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা।

কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে তিনি রসিকতা করে বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন!

এমনকি নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়ে মজা করে সাবা বলেন, বিয়ে হলে অন্তত তাঁকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই

সাবার মন্তব্যে তাঁর বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়েই গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে ডিসেম্বরে তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: সিয়াসত ডেইলি

আরও পড়ুনঃ  ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

বিয়ের গুঞ্জনে হানিয়ার রহস্যময় জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

সময়: ১০:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে হতে পারে—এমন গুঞ্জনে সরগরম দেশটির বিনোদন অঙ্গন। কয়েক দিন ধরে চলা এই আলোচনা নিয়ে এবার মুখ খুলেছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার না করে রসিক মন্তব্যে কৌতূহল আরও বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।

ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

সাবা কামারের বিয়ে নিয়েও গুঞ্জন

একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের সম্ভাব্য বিয়ে নিয়েও আলোচনা করেন মাহাদ। এর আগে বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা।

কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে তিনি রসিকতা করে বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন!

এমনকি নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়ে মজা করে সাবা বলেন, বিয়ে হলে অন্তত তাঁকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই

সাবার মন্তব্যে তাঁর বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়েই গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে ডিসেম্বরে তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: সিয়াসত ডেইলি

আরও পড়ুনঃ  ‘মিটু’ আন্দোলনে বুঝেছিলেন যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, মুখ খুললেন স্বরা ভাস্কর