Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন চারজনকে আটক করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

সাজা কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়। অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা রনি (চলতি দায়িত্ব) বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন:
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

সময়: ১২:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন চারজনকে আটক করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

সাজা কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়। অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা রনি (চলতি দায়িত্ব) বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  লালখানবাজার মতিঝর্ণা এলাকায় কিছু ব্যক্তির মাদকের রমরমা বাণিজ্য