Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • সময়: ০৮:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বাইপাস রোডের হতাশার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল গেইটে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অন্যায়ে বিশ্বাসী নয়; দলটি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী ও যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির মাহমুদ নছির, কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু, যুবদলের সভাপতি আমির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় ইউএনওর বিরুদ্ধে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

বুড়িচংয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সময়: ০৮:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬