মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বাইপাস রোডের হতাশার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল গেইটে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অন্যায়ে বিশ্বাসী নয়; দলটি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী ও যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির মাহমুদ নছির, কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু, যুবদলের সভাপতি আমির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Reporter Name 























