Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১০:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা”র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

মেলায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি অনলাইনে ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তিকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের
Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

সময়: ১০:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা”র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

মেলায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি অনলাইনে ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তিকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল' সোসাইটি