Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • Reporter Name
  • সময়: ১০:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে নজরদারি ও টহল জোরদার করে। এ সময় হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির চালক মো. রাসেল ফরাজি (৪০) এবং তার সহযাত্রী মেহেদী হাসান টিপু (২২)-এর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি গভীরভাবে পরীক্ষা করা হয়। পরে কাভার্ড ভ্যানের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৪,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

আটক দুইজনের মধ্যে রাসেল ফরাজি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)।

আরও পড়ুনঃ  দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী'র মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

সময়: ১০:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে নজরদারি ও টহল জোরদার করে। এ সময় হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির চালক মো. রাসেল ফরাজি (৪০) এবং তার সহযাত্রী মেহেদী হাসান টিপু (২২)-এর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি গভীরভাবে পরীক্ষা করা হয়। পরে কাভার্ড ভ্যানের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৪,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

আটক দুইজনের মধ্যে রাসেল ফরাজি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)।

আরও পড়ুনঃ  রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার