Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ কাউখালীতে ৬৯ শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে সংবর্ধনা দিলেন এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক নরসিংদীর শিবপুরে মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জাপানি টিম শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

  • Reporter Name
  • সময়: ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইমিগ্রেশনের অভিযানে সাময়িক জিজ্ঞাসাবাদ

হাইকমিশন জানায়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশ হাইকমিশন দ্রুত মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।

পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা নিতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। সংশ্লিষ্ট নথিপত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথি

সাম্প্রতিক ইমিগ্রেশন অভিযান বিবেচনায় নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিকে দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বিশেষ করে পাসপোর্ট, বৈধ অবস্থানের প্রমাণ এবং সংশ্লিষ্ট দাপ্তরিক অ্যাপয়েন্টমেন্ট বা ডেলিভারি সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত

হাইকমিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রবাসীদের অযথা আতঙ্কিত না হয়ে বৈধ নথিপত্র সঙ্গে রেখে দাপ্তরিক কাজে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

সময়: ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬