Dhaka ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের

  • Reporter Name
  • সময়: ১১:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

আব্দুল জব্বার, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এবার মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন খোদ বাদী। আদালতে দাখিল করা এফিডেভিটে বাদী মাহাবুব আলম অভিযোগ করেছেন, তাঁর অজান্তে সাদা কাগজে নেওয়া স্বাক্ষর ব্যবহার করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে বাদীর এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরদিন ২২ নভেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম।
আদালতে দাখিল করা এফিডেভিটে মাহাবুব আলম উল্লেখ করেন, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি মুঠোফোনে তাঁকে থানায় ডেকে পাঠান। থানায় যাওয়ার পর ওসি একটি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে বলে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরবর্তীতে ওই স্বাক্ষরিত কাগজকে এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা রুজু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ মোট ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
এফিডেভিটে বাদী আরও দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তাঁর সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। পুরো বিষয়টিকে পুলিশের কৌশল বলে উল্লেখ করেন তিনি। গ্রেপ্তার ব্যক্তিরা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই বলেও এফিডেভিটে উল্লেখ করেন মাহাবুব আলম।
এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাককে (২৮) গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী মাহাবুব আলম এ প্রতিনিধিকে বলেন, “আমি কোনো মামলা করিনি। কোনো ঝামেলায় জড়াতেও চাই না। যারা দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁরা মামলা করবেন। আমাকে এখানে ফাঁসানো হয়েছে।”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর পক্ষে সাব-ইন্সপেক্টর বিল্লাল জানান, স্যার একটু ব্যস্ত আছেন। বিষয়টি তাঁকে জানানো হবে।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। এখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে এ মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। বাদী মামলাটি প্রত্যাহার করবেন বলেও জানান সংসদ সদস্য।
বাদীর এফিডেভিটে উত্থাপিত অভিযোগ, পুলিশের বক্তব্য এবং সংসদ সদস্যের মন্তব্যকে ঘিরে রাণীশংকৈলে মামলাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন

রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের

সময়: ১১:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

আব্দুল জব্বার, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এবার মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন খোদ বাদী। আদালতে দাখিল করা এফিডেভিটে বাদী মাহাবুব আলম অভিযোগ করেছেন, তাঁর অজান্তে সাদা কাগজে নেওয়া স্বাক্ষর ব্যবহার করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে বাদীর এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরদিন ২২ নভেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম।
আদালতে দাখিল করা এফিডেভিটে মাহাবুব আলম উল্লেখ করেন, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি মুঠোফোনে তাঁকে থানায় ডেকে পাঠান। থানায় যাওয়ার পর ওসি একটি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে বলে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরবর্তীতে ওই স্বাক্ষরিত কাগজকে এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা রুজু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ মোট ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
এফিডেভিটে বাদী আরও দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তাঁর সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। পুরো বিষয়টিকে পুলিশের কৌশল বলে উল্লেখ করেন তিনি। গ্রেপ্তার ব্যক্তিরা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই বলেও এফিডেভিটে উল্লেখ করেন মাহাবুব আলম।
এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাককে (২৮) গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী মাহাবুব আলম এ প্রতিনিধিকে বলেন, “আমি কোনো মামলা করিনি। কোনো ঝামেলায় জড়াতেও চাই না। যারা দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁরা মামলা করবেন। আমাকে এখানে ফাঁসানো হয়েছে।”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর পক্ষে সাব-ইন্সপেক্টর বিল্লাল জানান, স্যার একটু ব্যস্ত আছেন। বিষয়টি তাঁকে জানানো হবে।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। এখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে এ মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। বাদী মামলাটি প্রত্যাহার করবেন বলেও জানান সংসদ সদস্য।
বাদীর এফিডেভিটে উত্থাপিত অভিযোগ, পুলিশের বক্তব্য এবং সংসদ সদস্যের মন্তব্যকে ঘিরে রাণীশংকৈলে মামলাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী