Dhaka ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত কয়েকজন রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যাক্তি আটক এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করায় রওজাতুল বেহেশত তুরাকে অভিনন্দন সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লালমনিরহাটে বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

ইসমাইল আশরাফ,
লালমনিরহাট প্রতিনিধি

বিভিন্ন সময়ে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বিনা টিকিটে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, রাজশাহী রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনসমূহে বিনা টিকিটের কিছু যাত্রী (সিন্ডিকেট) যারা এসি শ্রেণির কোচের করিডোরে ভ্রমণ করে এবং বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণে বিঘ্ন সৃষ্টি করে। এরা কখনোই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করে না। টিকিট দেখতে চাইলে তারা একত্রে ৮/১০ জন মিলিত হয়ে বিভিন্নভাবে হট্টগোল শুরু করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা টিকিট চেকিং করেন, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে থাকে। এরা একটি সংঘবদ্ধ চক্র। গত ৪ জুলাই বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীরা রেলকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করে।

এদিকে গত ৭ আগস্ট ‘সিল্কসিটি’ ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে আসার পরে “ঙ” কোচে কিছু বিনা টিকিটের যাত্রী ওঠে। যাদেরকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিতে থাকে। পরবর্তীতে ট্রেনটি রাজশাহী স্টেশনে আসার পরে সংঘবদ্ধ চক্রটি রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করে।

বক্তারা আরও বলেন, এসব ঘটনায় টিকিট চেকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্পৃহা হারাচ্ছেন। যার কারণে সরকারি রাজস্ব আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাধাদান একটি ফৌজদারি অপরাধ। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বিরল রোগে ভুগছে ২ বছরের অবোধ শিশু, চিকিৎসার অভাবে নিভতে বসেছে শিশু মায়েসার জীবন সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন
Tag :
জনপ্রিয় নিউজ

গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

লালমনিরহাটে বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সময়: ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ইসমাইল আশরাফ,
লালমনিরহাট প্রতিনিধি

বিভিন্ন সময়ে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বিনা টিকিটে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, রাজশাহী রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনসমূহে বিনা টিকিটের কিছু যাত্রী (সিন্ডিকেট) যারা এসি শ্রেণির কোচের করিডোরে ভ্রমণ করে এবং বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণে বিঘ্ন সৃষ্টি করে। এরা কখনোই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করে না। টিকিট দেখতে চাইলে তারা একত্রে ৮/১০ জন মিলিত হয়ে বিভিন্নভাবে হট্টগোল শুরু করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা টিকিট চেকিং করেন, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে থাকে। এরা একটি সংঘবদ্ধ চক্র। গত ৪ জুলাই বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীরা রেলকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করে।

এদিকে গত ৭ আগস্ট ‘সিল্কসিটি’ ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে আসার পরে “ঙ” কোচে কিছু বিনা টিকিটের যাত্রী ওঠে। যাদেরকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিতে থাকে। পরবর্তীতে ট্রেনটি রাজশাহী স্টেশনে আসার পরে সংঘবদ্ধ চক্রটি রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করে।

বক্তারা আরও বলেন, এসব ঘটনায় টিকিট চেকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্পৃহা হারাচ্ছেন। যার কারণে সরকারি রাজস্ব আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাধাদান একটি ফৌজদারি অপরাধ। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  রাস্তা নয় যেন ফসলের জমি