Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি বাস্তবায়নে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

সোমবার (১০ আগস্ট) রাতে জোটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি রেজল্যুশন নেওয়া হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর অনুমোদন না হওয়ায় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আদেশ জারি হয়নি।

এ অবস্থায় ওই রেজল্যুশন বাতিলের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

দুই দফা দাবিতে সময়সীমা

জোটের দুই দফা দাবির মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ।

সংগঠনটির দাবি, আগামী ২৫ আগস্টের মধ্যে এ দুই দাবি বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জোটটি।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না।

তিনি বলেন, ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জোটের নেতারা বলছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি

সময়: ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি বাস্তবায়নে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

সোমবার (১০ আগস্ট) রাতে জোটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি রেজল্যুশন নেওয়া হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর অনুমোদন না হওয়ায় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আদেশ জারি হয়নি।

এ অবস্থায় ওই রেজল্যুশন বাতিলের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

দুই দফা দাবিতে সময়সীমা

জোটের দুই দফা দাবির মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ।

সংগঠনটির দাবি, আগামী ২৫ আগস্টের মধ্যে এ দুই দাবি বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জোটটি।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না।

তিনি বলেন, ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জোটের নেতারা বলছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ, ১৪ প্যাকেজের ই-জিপি লটারি উদ্বোধন