Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাই; বুড়িচংয়ে সাংবাদিক-শিক্ষার্থী-জনগণের সঙ্গে মতবিনিময় ‘ইইউ’ নির্বাচন পর্যবেক্ষক দল!

  • Reporter Name
  • সময়: ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১১০ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি ও জনমত যাচাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় পর্যবেক্ষক দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা শোনেন। এ সময় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্য মায়া হুরলিমান ও লার্স প্লাগমান উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আবু সালেহ্ এবং ‘একান্নর জাগরণ’ প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ’র প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, জাকারিয়া খান সৌরভ, তারিকুল ইসলাম, পিয়াস, সোলেমান পাটোয়ারী ও আরিফুল ইসলাম মাহাদী।

এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে ‘একান্নর জাগরণ’ প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ জানান, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি পরিচালিত ‘এহেড বাংলাদেশ’ ও ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে। ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি শোনা।

মতবিনিময় শেষে পর্যবেক্ষক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করে। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাই; বুড়িচংয়ে সাংবাদিক-শিক্ষার্থী-জনগণের সঙ্গে মতবিনিময় ‘ইইউ’ নির্বাচন পর্যবেক্ষক দল!

সময়: ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি ও জনমত যাচাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় পর্যবেক্ষক দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা শোনেন। এ সময় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্য মায়া হুরলিমান ও লার্স প্লাগমান উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আবু সালেহ্ এবং ‘একান্নর জাগরণ’ প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ’র প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, জাকারিয়া খান সৌরভ, তারিকুল ইসলাম, পিয়াস, সোলেমান পাটোয়ারী ও আরিফুল ইসলাম মাহাদী।

এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে ‘একান্নর জাগরণ’ প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ জানান, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি পরিচালিত ‘এহেড বাংলাদেশ’ ও ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে। ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি শোনা।

মতবিনিময় শেষে পর্যবেক্ষক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করে। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার