Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১২:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি চৌকস আভিযানিক টিম ১০/০৯/২০২৬ খ্রি. তারিখ ১৫:৫০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় খুলশী থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ (তেষট্টি) জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ প্রায় দেড় মাস পূর্বে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ০৪নং রোডের জনৈক দুবাই প্রবাসীর ০১নং বাড়িটি ভাড়া নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী’গণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে অনলাইন ভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা ও অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও বাংলাদেশে তাদের সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা প্রদানকারী দেশীয় ও বিদেশি সহযোগী রয়েছে। এসব সহযোগীদের মধ্যে আরও কয়েকজন অজ্ঞাতনামা পলাতক আসামি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে মর্মে জানায়। গ্রেফতারকৃত এবং সহযোগী অজ্ঞাতনামা পলাতক আসামীরা একে অপরের পরস্পর যোগসাজসে বর্ণিত স্থানে অবস্থান করে তথ্য প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, আইনানুগ কর্তৃত্ব বর্হিভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ সংঘটন করে আসছিল। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত আলামত
০১। পুরাতন ও ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের সর্বমোট- ১৩৪ (একশত চৌত্রিশ)টি মোবাইল ফোন।
০২। পুরাতন ব্যবহৃত Apple ব্রান্ডের ০১(এক)টি ট্যাব।
০৩। পুরাতন ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ ৫৭(সাতান্ন)টি।
০৪। ০১(এক)টি সাদা রংয়ের সিপিউ।
০৫। ০১ (এক) টি কালো রংয়ের SAMSAUNG ব্রান্ডের মনিটর।
০৬। পুরাতন ব্যবহৃত কি-বোর্ড ০১ (এক)টি।
০৭। পুরাতন ব্যবহৃত মাউস ০১ (এক)টি।
০৮। পুরাতন ব্যবহৃত কালো রংয়ের প্রিন্টার ০১ (একটি)।
০৯। ০5(পাঁচ)টি বিভিন্ন ব্রান্ডের পেনড্রাইভ।
১০। ০৪ (চার)টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড।
১১। ০৩টি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র।
১২। ০১টি Cambodian employment card.

আরও পড়ুনঃ  কাউখালীতে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার

সময়: ১২:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬