Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩০ Time View

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমী ও নৃত্যম নৃত্যালয় এর যৌথ আয়োজনে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কিংবদন্তী নৃত্য শিল্পী ও প্রশিক্ষক মুনমুন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক সুখেন্দু সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট অলক চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, লোকদল শিলপী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান বণিক, প্রশিক্ষক শামীম আশরাফ , শ্রাবন্তী পুরকায়স্হ, সামীর পল্লব, রিপন চন্দ, অহনা এষ, প্রমূখ। সার্বিক দিক নির্দেশনা ও সঞ্চালনা করেন জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ বলেন,সুনামগঞ্জ সাংস্কৃতিক শহর, হাসনের শহর,রাধারমনের শহর। এখানে নাচের প্রশিক্ষণ দিতে এসে আমার খুবই ভাল লাগছে। জেলা শিল্প কলা একাডেমী এ রকম আকর্ষণীয় প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মুনমুন আহমেদ বলেন আমি চাই সারা বাংলাদেশের যারা নাচের শিক্ষার্থী তারা নাচ শিখতে চায় এবং একটু যদি নাচের টেকনিক ও নাচের কিছু ভাল দিক গুলো দিতে পারি এবং তারা যদি মনোযোগী হয় নাচের জগতে এগিয়ে যাবে। আমার যতটুকু অভিজ্ঞতা আমি সবটুকু দিয়ে যাব। আমি সেই আশার আলো নিয়ে এসেছি এবং তাদের মাঝে আমি আমার প্রতিফলন দেখতে চাই। নতুন নতুন যোগ্য নৃত্য শিল্পী গড়ে উঠুক এই দুই দিনের প্রশিক্ষণে আমার এই আশাবাদ।
পরে নৃত্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

আরও পড়ুনঃ  ইউএনও অফিসের হিসাব সহকারীর ওপর হামলার অভিযোগ মুক্তিযোদ্ধা আলমের বিরুদ্ধে
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন

সময়: ০৮:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমী ও নৃত্যম নৃত্যালয় এর যৌথ আয়োজনে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কিংবদন্তী নৃত্য শিল্পী ও প্রশিক্ষক মুনমুন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক সুখেন্দু সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট অলক চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, লোকদল শিলপী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান বণিক, প্রশিক্ষক শামীম আশরাফ , শ্রাবন্তী পুরকায়স্হ, সামীর পল্লব, রিপন চন্দ, অহনা এষ, প্রমূখ। সার্বিক দিক নির্দেশনা ও সঞ্চালনা করেন জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ বলেন,সুনামগঞ্জ সাংস্কৃতিক শহর, হাসনের শহর,রাধারমনের শহর। এখানে নাচের প্রশিক্ষণ দিতে এসে আমার খুবই ভাল লাগছে। জেলা শিল্প কলা একাডেমী এ রকম আকর্ষণীয় প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মুনমুন আহমেদ বলেন আমি চাই সারা বাংলাদেশের যারা নাচের শিক্ষার্থী তারা নাচ শিখতে চায় এবং একটু যদি নাচের টেকনিক ও নাচের কিছু ভাল দিক গুলো দিতে পারি এবং তারা যদি মনোযোগী হয় নাচের জগতে এগিয়ে যাবে। আমার যতটুকু অভিজ্ঞতা আমি সবটুকু দিয়ে যাব। আমি সেই আশার আলো নিয়ে এসেছি এবং তাদের মাঝে আমি আমার প্রতিফলন দেখতে চাই। নতুন নতুন যোগ্য নৃত্য শিল্পী গড়ে উঠুক এই দুই দিনের প্রশিক্ষণে আমার এই আশাবাদ।
পরে নৃত্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা