Dhaka ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

  • Reporter Name
  • সময়: ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:


উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিতকরণ, তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “উদ্যোগ” উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো: আবুল ফজলের সভাপতিত্বে ও কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক মো: এনামুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: নাজমুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “উদ্যোগ” কর্মসূচি’র সুনামগঞ্জ জেলার লিড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান সঞ্জয় কুমার দেব, বিভিন্ন উপজেলার লিড ব্যাংকের ম্যানেজারবৃন্দ এবং সুনামগঞ্জ শহরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ভালো ব্যবসায়িক ধারণা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পুঁজির অভাবে অনেক সম্ভাবনাময় তরুণ এগিয়ে যেতে পারেন না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সারাদেশের ৫৬ জেলার সব উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে ‘উদ্যোগ (Upazila-Driven Youth Opportunity for Growth)’ কর্মসূচি চালু করা হয়েছে।

সুনামগঞ্জ জেলায় এ কর্মসূচি বাস্তবায়নে জেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে সোনালী ব্যাংক পিএলসি। পাশাপাশি জেলার ১২টি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, আবেদন গ্রহণ, পরামর্শ প্রদান ও কর্মসূচি বাস্তবায়নে নির্ধারিত উপজেলা লিড ব্যাংকগুলো দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার প্রকৃত চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর ৫০ শতাংশ ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত ছাড়াও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এছাড়া নির্বাচিতদের ব্যবসা পরিচালনায় প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগ তৈরিতেও সহায়তা দেওয়া হবে।

কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, যা চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদন গ্রহণের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। নিজের বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা বা উদ্যোগ থাকতে হবে এবং একজন ব্যক্তি কেবল একটি উদ্যোগের জন্যই আবেদন করতে পারবেন।

আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ গ্রহণকারী কিংবা ঋণখেলাপি ব্যক্তিরা আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। অসত্য তথ্য দিলে বা অন্যের ধারণা নিজের নামে ব্যবহার করলে আবেদন বাতিলসহ কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। পাশাপাশি ঋণ পরিশোধে ব্যর্থ হলে বা অর্থের যথাযথ ব্যবহার না হলে বিতরণ করা অনুদানের সমপরিমাণ অর্থ ঋণে রূপান্তরিত হবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য চাষ, পশুপালন, পর্যটন, সেবামূলক কার্যক্রম, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ প্রচলিত আইনে বৈধ সব ধরনের ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচিতে বিবেচিত হবে। আগ্রহী তরুণরা যে উপজেলায় ব্যবসা পরিচালনা করতে চান, সেই উপজেলার নির্ধারিত শাখা বা তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বক্তারা আশা প্রকাশ করেন, হাওরবেষ্টিত সুনামগঞ্জের কৃষি, মৎস্য, পশুপালন, পর্যটন ও সম্ভাবনাময় ক্ষুদ্র খাতে প্রকৃত তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও পরামর্শের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা গেলে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন
Tag :
জনপ্রিয় নিউজ

বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

সময়: ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:


উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিতকরণ, তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “উদ্যোগ” উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো: আবুল ফজলের সভাপতিত্বে ও কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক মো: এনামুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: নাজমুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “উদ্যোগ” কর্মসূচি’র সুনামগঞ্জ জেলার লিড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান সঞ্জয় কুমার দেব, বিভিন্ন উপজেলার লিড ব্যাংকের ম্যানেজারবৃন্দ এবং সুনামগঞ্জ শহরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ভালো ব্যবসায়িক ধারণা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পুঁজির অভাবে অনেক সম্ভাবনাময় তরুণ এগিয়ে যেতে পারেন না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সারাদেশের ৫৬ জেলার সব উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে ‘উদ্যোগ (Upazila-Driven Youth Opportunity for Growth)’ কর্মসূচি চালু করা হয়েছে।

সুনামগঞ্জ জেলায় এ কর্মসূচি বাস্তবায়নে জেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে সোনালী ব্যাংক পিএলসি। পাশাপাশি জেলার ১২টি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, আবেদন গ্রহণ, পরামর্শ প্রদান ও কর্মসূচি বাস্তবায়নে নির্ধারিত উপজেলা লিড ব্যাংকগুলো দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার প্রকৃত চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর ৫০ শতাংশ ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত ছাড়াও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এছাড়া নির্বাচিতদের ব্যবসা পরিচালনায় প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগ তৈরিতেও সহায়তা দেওয়া হবে।

কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, যা চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদন গ্রহণের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। নিজের বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা বা উদ্যোগ থাকতে হবে এবং একজন ব্যক্তি কেবল একটি উদ্যোগের জন্যই আবেদন করতে পারবেন।

আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ গ্রহণকারী কিংবা ঋণখেলাপি ব্যক্তিরা আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। অসত্য তথ্য দিলে বা অন্যের ধারণা নিজের নামে ব্যবহার করলে আবেদন বাতিলসহ কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। পাশাপাশি ঋণ পরিশোধে ব্যর্থ হলে বা অর্থের যথাযথ ব্যবহার না হলে বিতরণ করা অনুদানের সমপরিমাণ অর্থ ঋণে রূপান্তরিত হবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য চাষ, পশুপালন, পর্যটন, সেবামূলক কার্যক্রম, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ প্রচলিত আইনে বৈধ সব ধরনের ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচিতে বিবেচিত হবে। আগ্রহী তরুণরা যে উপজেলায় ব্যবসা পরিচালনা করতে চান, সেই উপজেলার নির্ধারিত শাখা বা তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বক্তারা আশা প্রকাশ করেন, হাওরবেষ্টিত সুনামগঞ্জের কৃষি, মৎস্য, পশুপালন, পর্যটন ও সম্ভাবনাময় ক্ষুদ্র খাতে প্রকৃত তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও পরামর্শের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা গেলে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির