Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা

  • Reporter Name
  • সময়: ০৮:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

চাঁদপুরের কচুয়ায় চালু হয়েছে দেশের প্রথম প্রকৃতির পাঠশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করে মানবিক ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাঠশালাটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধন শেষে তিনি বলেন, প্রকৃতির আচরণ থেকে শিশুদের শিখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কেমন শিক্ষা গ্রহণ করবে, তা নির্ধারণে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, গাছগাছালি, ফুল, ফল, বৃষ্টি ও ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে পরিচিত হয়েই শিশুদের বেড়ে উঠতে হবে। প্রকৃতির পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যে শিশু প্রকৃতির সঙ্গে মিশে বেড়ে ওঠে, সে মানবিক মানুষ হয়ে ওঠে। দেশের জন্য তার হৃদয় ব্যাকুল থাকে। তাই এমন একটি দেশ গড়তে চান, যেখানে শিশুরা ছোটবেলা থেকেই নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ঠিক করবে নিজেদের কীভাবে গড়ে তুলবে। শিশুদের সেই স্বপ্নকে আলোকিত করার লক্ষ্য নিয়েই প্রকৃতির পাঠশালা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে পাঠশালাটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড
Tag :
জনপ্রিয় নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা

সময়: ০৮:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরের কচুয়ায় চালু হয়েছে দেশের প্রথম প্রকৃতির পাঠশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করে মানবিক ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাঠশালাটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধন শেষে তিনি বলেন, প্রকৃতির আচরণ থেকে শিশুদের শিখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কেমন শিক্ষা গ্রহণ করবে, তা নির্ধারণে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, গাছগাছালি, ফুল, ফল, বৃষ্টি ও ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে পরিচিত হয়েই শিশুদের বেড়ে উঠতে হবে। প্রকৃতির পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যে শিশু প্রকৃতির সঙ্গে মিশে বেড়ে ওঠে, সে মানবিক মানুষ হয়ে ওঠে। দেশের জন্য তার হৃদয় ব্যাকুল থাকে। তাই এমন একটি দেশ গড়তে চান, যেখানে শিশুরা ছোটবেলা থেকেই নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ঠিক করবে নিজেদের কীভাবে গড়ে তুলবে। শিশুদের সেই স্বপ্নকে আলোকিত করার লক্ষ্য নিয়েই প্রকৃতির পাঠশালা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে পাঠশালাটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি