Dhaka ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

  • Reporter Name
  • সময়: ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার—তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন সাগর ও এরশাদ।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। বুধবার গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ একটি গর্ত ধসে পড়ে চার শ্রমিক মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।ঘটনার পর চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এ সময় কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটি চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

সময়: ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার—তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন সাগর ও এরশাদ।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। বুধবার গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ একটি গর্ত ধসে পড়ে চার শ্রমিক মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।ঘটনার পর চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এ সময় কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটি চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু