Dhaka ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ। রাঙামাটিতে এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা ব্যবস্থা বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন বগুড়া এয়ারপোর্টে কার্গো বিমান নামানোর ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান! শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ; জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাবনায় সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুদ রানা
পাবনা

আরও পড়ুনঃ  কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা
Tag :
জনপ্রিয় নিউজ

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

পাবনায় সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

সময়: ০৮:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুদ রানা
পাবনা

আরও পড়ুনঃ  বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা