Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের দিল প্রশিক্ষণ নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত ভাঙ্গুড়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ এর সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের আনন্দ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত জসিম হাওলাদারের তীব্র গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

  • Reporter Name
  • সময়: ১১:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৩৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা ধ্বংস করে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যদি কারেন্ট জাল ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।

আরও পড়ুনঃ  খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের দিল প্রশিক্ষণ

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

সময়: ১১:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা ধ্বংস করে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যদি কারেন্ট জাল ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে