Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস

  • Reporter Name
  • সময়: ০৭:৫১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘জুলাই’ শুধু একটি মাসের নাম নয়; এটি ৩৬ দিনের এক অবিস্মরণীয় ইতিহাস, যখন অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দেশের মানুষ অভূতপূর্ব ঐক্য ও সাহসের পরিচয় দিয়েছিল।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা যোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। স্কুল, কলেজ, মাদরাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চিকিৎসক, শ্রমজীবী মানুষ, রিকশাচালক এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

নারীদের সাহসী ভূমিকার বিশেষ প্রশংসা করে ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনে তাদের অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের তরুণ সমাজের জন্য সাহস ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐক্যের শক্তি নতুন করে উপলব্ধি করিয়েছে। গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একই চেতনায় ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বৃষ্টির প্রভাবে ঢাকার বাতাসে স্বস্তি, দূষণে শীর্ষে সৌদি আরবের রিয়াদ
Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস

সময়: ০৭:৫১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘জুলাই’ শুধু একটি মাসের নাম নয়; এটি ৩৬ দিনের এক অবিস্মরণীয় ইতিহাস, যখন অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দেশের মানুষ অভূতপূর্ব ঐক্য ও সাহসের পরিচয় দিয়েছিল।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা যোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। স্কুল, কলেজ, মাদরাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চিকিৎসক, শ্রমজীবী মানুষ, রিকশাচালক এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

নারীদের সাহসী ভূমিকার বিশেষ প্রশংসা করে ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনে তাদের অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের তরুণ সমাজের জন্য সাহস ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐক্যের শক্তি নতুন করে উপলব্ধি করিয়েছে। গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একই চেতনায় ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে