Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্ট শুধু শোকের নয়, এটি বিজয় ও নতুন সম্ভাবনারও দিন। দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এদিন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিন আন্দোলনে থাকা বিএনপিসহ গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি না হয়ে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরেই দেশে পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগ সরকার কখনো ভুলবে না। তাদের অবদান যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

সময়: ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্ট শুধু শোকের নয়, এটি বিজয় ও নতুন সম্ভাবনারও দিন। দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এদিন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিন আন্দোলনে থাকা বিএনপিসহ গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি না হয়ে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরেই দেশে পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগ সরকার কখনো ভুলবে না। তাদের অবদান যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার