Dhaka ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীর বাজারে মধুপুরের মিষ্টি আনারস তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ পরিবারকে সময় দিতেই ৮ বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিনতা ফুলহ্যাম থেকে ধারে বোরহাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার সীমিত হামলার আশঙ্কা, বলছে মার্কিন গোয়েন্দা ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন বিদেশে চিকিৎসা নয়, দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ক্যাডার আল আমীনের বিরুদ্ধে।

শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালহাটি পয়েন্টে ছাত্রলীগ নেতা-কর্মী আল আমীনের নেতৃত্বে ৭-৮ জনের একটি চক্র একই ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাহফুজকে জাঙ্গালহাটি পয়েন্টের রাজ্জাক মিয়ার দোকানে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

ব্যবসায়ী মাহফুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের মূলহোতা আল-আমীন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহত মাহফুজ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ক্যাডার আল-আমীন গত এক সপ্তাহ ধরে ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না পারায় তাঁকে হত্যার হুমকি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দৌলতপুর সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মাদক, জেলাজুড়ে ছড়িয়ে পড়ায় ধ্বংসের মুখে যুবসমাজ
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীর বাজারে মধুপুরের মিষ্টি আনারস

তাহিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর, মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

সময়: ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ক্যাডার আল আমীনের বিরুদ্ধে।

শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালহাটি পয়েন্টে ছাত্রলীগ নেতা-কর্মী আল আমীনের নেতৃত্বে ৭-৮ জনের একটি চক্র একই ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাহফুজকে জাঙ্গালহাটি পয়েন্টের রাজ্জাক মিয়ার দোকানে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

ব্যবসায়ী মাহফুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের মূলহোতা আল-আমীন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহত মাহফুজ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ক্যাডার আল-আমীন গত এক সপ্তাহ ধরে ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না পারায় তাঁকে হত্যার হুমকি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার