থাকতে হবে মাটির ঘরে
মাওলানা সাইফুল ইসলাম সালেহী
ইট পাথরের শহরে থাকার জন্য আমরা কত কিছু করি, একটু আরাম আয়াশ ও একটু ভাল থাকার জন্য আমরা ইট পাথরের বাড়ি নির্মান করি। গ্রামের গরীবেরা যখন একটু বড় লোক হয় তখন তারা খুব সুন্দর করে সাজিয়ে তুলে দালান কোটা, তখন আর তারা গ্রামে থাকে না, তারা বিভিন্ন শহরে রাজকীয় ভাবে গড়ে তুলে স্বপ্নের মনঞ্জিল, নিজের দশ তলা বাড়িকে কে কত সুন্দর করে সাজিয়ে তুলে তারা। এসি টিভি লিপট সিঁড়ি ও সিসি ক্যামরা সহ অনেক কিছু সংযুক্ত। আরো উচু মানের শিল্পীপতিরা বিদেশে বাড়ি ঘর করে থাকতে পছন্দ করে। গ্রাম আর শহরে চলছে প্রতিযোগিতা, কে কত সুন্দর করে বাড়ি করতে পারবে। কিন্তু আসলে আমরা এই বাড়িতে কত দিন থাকতে পারবো? এই চিন্তা কেউ করে না। এই বাড়ি তো আমাদের আসল বাড়ি নয়, কত রাজা বাদশারা সুন্দর করে বাড়ি সাজিয়েছেন, কিন্তু তারা বেশী দিন থাকতে পারে নাই, তাঁদের শেষ ঠিকানা হয়েছে মাটির ঘর। যে ঘরের চার পাশে মাটি আর অন্ধকার, বর্ষার সময় বৃষ্টি পড়ে এবং রোদ এর রোদ পড়। আমাদেরকে ও ইট পাথরের ঘর থাকার পরে সর্বশেষ এই মাটির ঘরে থাকতে হবে। মহা গ্রন্থে আল কুরআনে আল্লাহ বলেন,
মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, আর তা থেকে তোমাদেরকে আবার বের করব। (সূরা ত্বোহা, আয়াত- ৫৫) এই পৃথিবীতে আমরা যতই দালান কোটা ও ঘর বাড়ি করি থাকি, কোন লাভ নাই, আমাদের শেষ ঠিকানা হবে মাটির ঘর। ধনী গরিব ও রাজা বাদশা সবাইকে এই মাটির ঘরে থাকতে হবে। আমাদের আদি পিতা হযরত আদম (আ:) কে মাটি দিয়ে সৃষ্টি করেছে, আমরা মাটির মানুষ আমাদেরকে এই মাটির ঘরে ফিরে যেতে হবে । পবিত্র মহা গ্রন্থে আল কুরআনে আল্লাহ বলেন,
সেই পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু সংঘটিত হবে এবং সেখান হতেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। (সূরা আল আরাফ, আয়াত-২৫) যারা এই পৃথিবীতে আল্লাহ রাসূল ফেরেস্তা আসমানি কিতাব ও আখিরাত এর প্রতি ঈমান আনবে ও আমল করবে তারাই মাটির ঘরে ভাল থাকতে পারবে। আর এই পৃথিবীতে যারা অন্যায় অপরাধ ও জুলুম করে তারা মাটির ঘরে খুব কষ্ট ও আযাবের মধ্যে থাকবে । আসুন আমরা যেন আমল করে ও ভাল কাজ করে শেষ ঠিকানা মাটির ঘরে ভাল থাকতে পারি, আল্লাহ বলেন: আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। (সূরা আল বাকারা, আয়াত: ৮২ ) ।
লেখকঃ আলেম, গবেষক
মাওলানা সাইফুল ইসলাম সালেহী 






















