Dhaka ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ।
এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ১২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ।
এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী