Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় গারেজ ব্যবসায়ীর মৃত্যু চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • সময়: ১২:১৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:


নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
সামাজিক নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং এসব বিষয়ে নাগরিকদের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
ইরা মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে কার্যকর সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নারী শিক্ষা, কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

সময়: ১২:১৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:


নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
সামাজিক নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং এসব বিষয়ে নাগরিকদের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
ইরা মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে কার্যকর সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নারী শিক্ষা, কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত