Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় গারেজ ব্যবসায়ীর মৃত্যু চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার

  • Reporter Name
  • সময়: ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ Time View

 

আমির হোসেন ,স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিশুদ্ধ পানি নিষ্কাশন লাইন স্থাপনের লক্ষ্যে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে জলাবদ্ধতা ও কাদায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই বাজারের সড়ক ও অলিগলি কাদা-পানিতে একাকার হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্য।

গত দুদিনের হালকা বৃষ্টিতেই বাজারের প্রায় সব সড়ক ও অলিগলিতে কাদা ও পানি জমে যায়। ফলে বাজারে আসা ক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে।

এদিকে, দোকানগুলোর সামনের অংশে কাদা ও পানি জমে থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটায় বেচাকেনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি দীর্ঘসময় কাদা-পানিতে সড়ক ডুবে থাকায় বাজারের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন লাইন স্থাপনের কাজ শুরুর আগে যথাযথ পরিকল্পনা ও বিকল্প পানি চলাচলের ব্যবস্থা না রাখায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য খোঁড়াখুঁড়ি হলেও কাজের কারণে জনসাধারণের চলাচল ও ব্যবসা-বাণিজ্য যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত খোঁড়াখুঁড়ির কাজ সম্পন্ন করে সড়ক সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দোকানপাটের সামনের অংশ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার

সময়: ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

আমির হোসেন ,স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিশুদ্ধ পানি নিষ্কাশন লাইন স্থাপনের লক্ষ্যে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে জলাবদ্ধতা ও কাদায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই বাজারের সড়ক ও অলিগলি কাদা-পানিতে একাকার হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্য।

গত দুদিনের হালকা বৃষ্টিতেই বাজারের প্রায় সব সড়ক ও অলিগলিতে কাদা ও পানি জমে যায়। ফলে বাজারে আসা ক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে।

এদিকে, দোকানগুলোর সামনের অংশে কাদা ও পানি জমে থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটায় বেচাকেনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি দীর্ঘসময় কাদা-পানিতে সড়ক ডুবে থাকায় বাজারের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন লাইন স্থাপনের কাজ শুরুর আগে যথাযথ পরিকল্পনা ও বিকল্প পানি চলাচলের ব্যবস্থা না রাখায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য খোঁড়াখুঁড়ি হলেও কাজের কারণে জনসাধারণের চলাচল ও ব্যবসা-বাণিজ্য যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত খোঁড়াখুঁড়ির কাজ সম্পন্ন করে সড়ক সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দোকানপাটের সামনের অংশ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত