Dhaka ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক

  • Reporter Name
  • সময়: ১২:২০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ Time View

 

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদকজয়ী কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় রাদিয়া আক্তার স্বর্ণপদক, রিয়া ও হাসানুর রৌপ্যপদক এবং রোজাইয়া আক্তার ব্রোঞ্জপদক অর্জন করেছেন। এ প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, কারাতে প্রতিযোগিতায় রাহি ও বর্ষণ স্বর্ণপদক এবং মুয়াদ ব্রোঞ্জপদক অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামের খেলোয়াড়েরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জাতীয় পর্যায়ে যে সাফল্য দেখাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের অর্জিত পদক শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলার জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মাদক ও নানা সামাজিক অসংগতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা পদকজয়ী খেলোয়াড়দের সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার আহ্বান জানান। পরে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
Tag :
জনপ্রিয় নিউজ

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা

ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক

সময়: ১২:২০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদকজয়ী কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় রাদিয়া আক্তার স্বর্ণপদক, রিয়া ও হাসানুর রৌপ্যপদক এবং রোজাইয়া আক্তার ব্রোঞ্জপদক অর্জন করেছেন। এ প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, কারাতে প্রতিযোগিতায় রাহি ও বর্ষণ স্বর্ণপদক এবং মুয়াদ ব্রোঞ্জপদক অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামের খেলোয়াড়েরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জাতীয় পর্যায়ে যে সাফল্য দেখাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের অর্জিত পদক শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলার জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মাদক ও নানা সামাজিক অসংগতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা পদকজয়ী খেলোয়াড়দের সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার আহ্বান জানান। পরে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা