Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে  চট্টগ্রামের হকি’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন জামালপুরে অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

  • Reporter Name
  • সময়: ০৯:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ Time View

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্য ও বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ বান্ডিল ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫) নবী হোসেনের পুত্র  সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০) সহ তিনজন কে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থা গুলো।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও পড়ুনঃ  খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

সময়: ০৯:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্য ও বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ বান্ডিল ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫) নবী হোসেনের পুত্র  সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০) সহ তিনজন কে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থা গুলো।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও পড়ুনঃ  খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার