Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

  • Reporter Name
  • সময়: ০৭:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩১ Time View

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার পর বড় পর্দায় আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ফলে তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিণ। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর থেকে অভিনেত্রীর নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক। এরপর কলকাতার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। ‘ইনসাফ’ মুক্তির পরও কিছু সময় নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।

‘প্রিন্স’-এ অভিনয়ের আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা ছিল ফারিণের। ওপার বাংলায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তার অভিনয় করা হয়নি।

এদিকে ‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে নতুন সিনেমার জল্পনা শুরু হয়। পরে জানা যায়, সেটি সিনেমার কোনো কাজ নয়, একটি বিজ্ঞাপনচিত্রের অংশ।

সেই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্টের খবর পাওয়া যায়নি। তাই প্রিয় অভিনেত্রীকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে, সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।

আরও পড়ুনঃ  গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে: নাহিদ ইসলাম
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

সময়: ০৭:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার পর বড় পর্দায় আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ফলে তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিণ। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর থেকে অভিনেত্রীর নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক। এরপর কলকাতার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। ‘ইনসাফ’ মুক্তির পরও কিছু সময় নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।

‘প্রিন্স’-এ অভিনয়ের আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা ছিল ফারিণের। ওপার বাংলায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তার অভিনয় করা হয়নি।

এদিকে ‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে নতুন সিনেমার জল্পনা শুরু হয়। পরে জানা যায়, সেটি সিনেমার কোনো কাজ নয়, একটি বিজ্ঞাপনচিত্রের অংশ।

সেই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্টের খবর পাওয়া যায়নি। তাই প্রিয় অভিনেত্রীকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে, সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।

আরও পড়ুনঃ  সড়ক, রেল ও বিদ্যুৎ খাতসহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকা অনুমোদন