Dhaka ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা “ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ গরু পালন করে স্বাবলম্বী মিনু সাহা” নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরের, জুয়া, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা এমপি মান্নানের

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১২ Time View

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানকে সামনে রেখে । মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণে , আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এমপি মান্নান বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক কারবারির সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, নবীনগরকে মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ামুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, একটি সামাজিক আন্দোলন। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সবাই কাজ করছে। এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা না দেখানোর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম।

মনির মাস্টারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমাম হাসান বাতেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক ধন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মামুন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক মিয়া, উপজেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ সেলিম। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মরহুম শফিকুল ইসলাম বাতেন চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র এসবিসি জীম ঢাকার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, শ্যামগ্ৰাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রিফাত সরকার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন আলম মেম্বার।

আরও পড়ুনঃ  যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদক সমস্যার বিভিন্ন দিক ও করণীয় তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

নবীনগরের, জুয়া, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা এমপি মান্নানের

সময়: ০৯:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানকে সামনে রেখে । মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণে , আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এমপি মান্নান বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক কারবারির সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, নবীনগরকে মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ামুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, একটি সামাজিক আন্দোলন। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সবাই কাজ করছে। এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা না দেখানোর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম।

মনির মাস্টারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমাম হাসান বাতেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক ধন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মামুন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক মিয়া, উপজেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ সেলিম। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মরহুম শফিকুল ইসলাম বাতেন চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র এসবিসি জীম ঢাকার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, শ্যামগ্ৰাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রিফাত সরকার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন আলম মেম্বার।

আরও পড়ুনঃ  আঁধারে বিষ ঢেলে স্বপ্ন ধ্বংস: শ্রীবরদীতে মৎস্যচাষির লক্ষাধিক টাকার ক্ষতি